ফেনী
বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৬
, ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সোনাগাজীতে পুকুরে মিলল অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ

ফেনীর সোনাগাজীতে পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, সকালে পুকুরে লাশ ভাসতে দেখে ইউনিয়ন চেয়ারম্যান ইসহাক খোকনকে স্থানীয়রা জানায়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানালে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ওসি বলেন, উদ্ধারকৃত মরদেহের শরীরে কোন জামা কাপড় ছিল না। ঘটনার কারণ ও তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ওই যুবকের মৃত্যু রহস্য অনুসন্ধানে পিবিআই থেকে একটি দল তাদের সাথে যোগ দিয়েছে বলেও জানান তিনি ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন জানান, ফজরের নামাজের সময় মুসল্লিরা ওযু করতে গিয়ে মরদেহটিকে ভাসতে দেখে তাকে জানায়। পরে বিষয়টি থানায় জানালে থানার ওসি (তদন্ত) আবদুর রহিমসহ পুলিশ সদস্যরা এসে মৃতদেহটি উদ্ধারের ব্যবস্থা করেন। তিনি বলেন, লোকটি সম্ভবত এলাকার বাইরের কেউ। কারণ বগাদানায় কেউ নিঁখোজ হয়েছে বলে খবর পাওয়া যায়নি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!