ফেনী
রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৩
, ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

পঞ্চাশ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা বহন করে চলেছি-আজিজ আহম্মদ চৌধুরী

 

দাগনভুইয়া প্রতিনিধিঃ ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে বাংলাদেশ পেয়েছি। তারপরেও বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। আমি গত পঞ্চাশ বছর ধরে এ চেতনা বহন করে চলেছি। এ পথ খুব কঠিন পথ।

তিনি বলেন, বঙ্গবন্ধু শোষিত, নির্যাতিত-নিপীড়িত, কৃষক, শ্রমিক, মজুর, দু:খী মানুষের কথা বলতেন,তাদের পাশে দাঁড়াতেন। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে বাঙ্গালি জাতিকে শোষণ-নিপীড়ন থেকে মুক্তি দিয়েছেন। নতুন আশার পথ দেখিয়েছিলেন। এটা আজকের শিক্ষার্থীদের ভালোভাবে উপলদ্ধি করতে হবে।

আজিজ আহম্মদ চৌধুরী আরো বলেন, কোরআন শিক্ষায় সমাজকে আলোকিত করতে হবে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম সাম্যবাদী ধর্ম। ঈমাণ-আকিদা ও সুন্নাহ ভিত্তিক নিজেকে পরিচালিত করতে হবে। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতির বদনাম ঘুচিয়ে নিম্নআয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উত্তরণ ঘটেছে। মিলেছে জাতিসংঘের স্বীকৃতি। তাই উন্নয়নের সোপানে হাঁটতে আগামী নির্বাচনেও বিএনপি-জামায়াতকে হটিয়ে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


সোমবার দাগনভূঞা পৌরসভার রামানন্দপুরে মুন্সি আবদুল কাদের হিফজুল কোরআন মাদরাসা ও এতিমাখানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও দৈনিক অজেয় বাংলা সম্পাদক,বিটিভি ফেনী প্রতিনিধি শওকত মাহমুদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খান, দাগনভূঞা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, সাপ্তাহিক নবকিরণ প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী শানুল ইসলাম টিপু, দাগনভূঞা পৌরসভার কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ, দাগনভূঞা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মাস্টার খুরশিদ আলম, দাগনভূঞা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা শহীদুল ইসলাম। এসময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!