ফেনী
বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৪
, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মাঠের বাইরেও আমাদের দায়িত্বশীল হতে হবে-মাশরাফি

 
ক্রীড়া প্রতিবেদক-খেলোয়াড়রা হল দেশের রোল মডেল। তাদের সবাই অনুসরণ করে। বিশেষ করে এখন যারা কিশোর তারা স্বপ্ন দেখে সাকিব-তামিম হওয়ার। যাদের তারা রোল মডেল হিসেবে মানে তাদেরকে মাঠেই নয় মাঠের বাইরেও দায়িত্বশীল হতে হবে। শৃঙ্খলা ভঙ্গের কারণে সাব্বির রহমান রুম্মন এবং তামিম ইকবালের শাস্তি প্রসঙ্গে এভাবেই বলেন মাশরাফি বিন মুর্তাজা।

জাতীয় লিগে ‘ম্যাও’ বলার অপরাধে এক কিশোরকে চরথাপ্পর মারেন সাব্বির। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ২০ লাখ টাকা জরিমানা সঙ্গে ছয় মাস ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। শুধু তাই নয় বিসিবির চুক্তি থেকেও সাব্বিরকে বাদ দেয়া হয়। অন্যদিকে বিপিএলে উইকেট নিয়ে মন্তব্য করায় তামিম ইকবালকে ৫ লাখ টাকা জরিমানাকরেছে বিসিবি।

সাব্বির-তামিমের শাস্তি নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মাশরাফি বলেন, ‘আমরা সবাই বিসিবির অধীনে। এটা মেনে নেয়াটাও দায়িত্ব। একই সঙ্গে আমাদের সবাই ফলো করে। তরুণরা যারা উঠে আসছে, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯; তারাও আমাদের ফলো করে। সুতরাং মাঠের বাইরের সব কিছু ঠিক রাখা আমাদের দায়িত্ব।’

শাস্তি যা হয়েছে সেটা ওদের মেনে নেয়া উচিৎ জানিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের এইঅধিনায়ক বলেন, ‘যেটা হয়েছে, সেটা মেনে নেয়া ছাড়া উপায় নেই। সামনে যেনআমরা কোনমিসটেক না করি। সাব্বিরের সঙ্গেহয়েছে। এটা যেন অন্য কারো সঙ্গে না হয়। এমন কি আমার সঙ্গেও।’

ক্রিকেটার হিসেবেমাঠে পারফর্ম করার পাশাপাশি বাইরেও আমাদের সিরিয়াস থাকতে হবে।এমনটি জানিয়ে মাশরাফি বলেন, ‘আমাদের কাজ হলো ভালো পারফর্ম করা। আর সবাই যেহেতু আমাদের ফলো করে, সুতরাং আমাদের নিশ্চিত করতে হবে যে, মাঠের বাইরে আমরা যাতে আমাদের কাজগুলো ঠিক করি। এটাও আমাদের ঠিক রাখা উচিত।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!