ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩০
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

নুসরাত হত্যার প্রতিবাদ অব্যাহত

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদ ব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলার শর্শদি বাজারে শর্শদি উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল জামেয়াতুল মিল্লিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ডা. তোবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, শর্শদি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিক পাটোয়ারী, যুবলীগের সভাপতি ইলিয়াস ভুঞা, শিক্ষক উম্মে কুলসুম প্রমুখ।
এ সময় শিক্ষার্থীরা ‘ শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন বন্ধ কর করতে হবে’ ‘নুসরাত হত্যাকারীদের ফাঁসি চাই’ প্লাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।
এদিকে ওই সময় ফেনী সদর উপজেলার সানিডেল প্রিপারেটরী এন্ড হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে মোহাম্মদ আলী বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!