ফেনী
বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৮
, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে ভরাটকৃত খাল পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন

ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে ভরাটকৃত খাল গুলো পুনরুদ্ধারের দাবীতে বুধবার শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান নামে স্বেচ্ছাসেবী সংগঠন।

এডভোকেট পার্থ পাল চৌধুরীর সভাপতিত্বে লায়ন প্রভাষক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি উদ্বোধন করেন মাহবুবুল হক পেয়ায়া ফাউন্ডেশনের সমন্বয়ক ইমন উল হক ইমন।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ বরাত,হেফাজত ইসলাম বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারি ওমর ফারুক,ফেনী জেলা ও দায়রা জজ কোর্টের এপিপি এডভোকেট মেজবা উদ্দিন মোর্শেদ, জাসদ জেলা সেক্রেটারী এডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্ছু,এবি পার্টির ফেনী জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল হক,বাংলাদেশ খেলাফত মজলিস এর ফেনীর সাবেক সভাপতি মিল্লাত,জেলা যুবদলের সদস্য মাঈন উদ্দিন পাটোয়ারী, পৌর কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেন, গণ অধিকার পরিষদের সদস্য সচিব রেজাউল করিম সুজন, সংস্কারবাদী পার্টি জেলা সমন্বয়কারি অধ্যাপক সৈয়দ হাবিবুল হক,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস ফেনী জেলার সভাপতি অধ্যাপক ফারুক আহমাদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ফেনী জেলা সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম,সংগঠনের উপদেষ্টা আব্দুস সালাম, সদস্য আব্দুল বারিক, আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া শামীম ও রবিউল হক মিটু খান।

এসময় বক্তারা ফেনী শহরের দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধারের দাবী জানান এবং জলজট নিরসনে নাগরিক সংলাপ করার আহবান জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!