ফেনী
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৩
, ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক ফেনী বিআরটিএ’র ফিঙ্গারপ্রিন্ট বোর্ড পরিচালনায় বহিরাগত যুবক! ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬

আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী

ফেনী রিপোর্টার্স ইউনিটির পাল্টাপাল্টি কমিটি বিরোধকে কেন্দ্র করে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়েরকৃত মামলা (নং: ৮৯/২২) থেকে অব্যাহতি পেয়েছেন ফেনীর কথা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী।

বুধবার (১৩ মে) চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমান শুনানি শেষে সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

এর আগে গত ১২/৪/২৬ইং তারিখে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেন সিআইডি ফেনীর পরিদর্শক মো: সাখাওয়াত হোসেন।

সূত্র জানান, গত ০৫/০৪/২০২২ইং তারিখে সাংবাদিক শাহাদাত হোসেন বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ও রাজিব মাসুদসহ ৫ জনের বিরুদ্ধে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।আদালত শুনানি শেষে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য পিবিআই ফেনীকে আদেশ দিয়েছিলেন।পরে বাদীর অভিযোগের সিআইডি ফরেনসিক রিপোর্ট সংগ্রহ পূর্বক তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন পিবিআই ফেনীর পরিদর্শক রতেফ চন্দ্র দাস।কিন্তু বাদী শাহাদাত হোসেন উক্ত প্রতিবেদনের উপর নারাজি পিটিশন দাখিল করে অধিকতর তদন্তের প্রার্থনা করেন।শুনানি শেষে আদালত গত ৮/৫/২৩ইং তারিখে সিআইডি ফেনীকে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছিলেন।

এ ব্যাপারে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের আইনজীবী সেলিম উদ্দিন শাহীন সত্যতা স্বীকার করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!