ফেনীর দাগনভূইয়ায় ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করায় মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে তাকে উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রাম থেকে আটক করা হয়।আটককৃত জনি ওই গ্রামের মোঃ মোস্তফার ছেলে।
দাগনভূইয়া থানার ওসি ফয়জুল আজিম নোমান জানিয়েছেন, জনি বিভিন্ন সময় তার ফেসবুকে ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করে।স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে সত্যতা পেয়ে তাকে আটক করা হয়েছে।তাকে সাইবার সুরক্ষা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।



