ফেনী
রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৫
, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে আলোচনায় জামায়াত নেতা তৌহিদ উচ্চশিক্ষায় নতুন মাইলফলক ছুঁলেন সাংবাদিক রাজীব মাসুদের সহধর্মিণী ফেনীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শেখ হাসিনাসহ আসামিদের ফাঁসি কার্যকর সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের স্মরণ সভা বাশঁখালীর বন্যা দূর্গতদের ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশনের নগদ অর্থ প্রদান ব্যবসা-বাণিজ্য প্রসারে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে ফেনীতে ৭ নারী-শিশুকে বিএসএফের পুশইনের চেষ্টা,ঠেকাল বিজিবি ফেনীতে অ্যাডভোকেট আলাউদ্দিন বিন ওয়াদুদ ‘ল চেম্বারের যাত্রা শুরু সোনাগাজীতে টর্নেডোতে ৩০ পরিবার লন্ডভন্ড

সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না

জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, সংবিধান সংস্কার কমিশন সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের যে প্রস্তাব দিয়েছেন সেটি বাস্তবায়িত হলে উচ্চ কক্ষেও ক্ষমতাসীনদের প্রভাব থাকবে, যা সংসদে ভারসাম্য নিশ্চিত করবে না।

তিনি বলেন, ৮০’র দশক থেকে জেএসডি দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়ে আসছে। দীর্ঘদিন পর হলেও চলমান সংস্কার প্রস্তাবে সেটি উত্থাপিত হওয়ায় কমিশনকে সাধুবাদ জানাই। কিন্তু অদলীয় শ্রম কর্ম ও পেশার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয়ে সংখ্যানুপাতিক হারে হলে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ বা ক্ষমতাসীনরাই উচ্চকক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করবে। যা সংসদে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে ব্যর্থ হবে। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের সুফল জনগণ পাবে না।

তিনি আরও বলেন, চালের দাম প্রতি কেজিতে আট থেকে দশ টাকা বেড়েছে। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসেনি। এসবের কারণে অভূত্থানের সরকারের উপর মানুষের আস্থার সংকট তৈরি হচ্ছে। সংস্কারের পাশাপাশি এসবের প্রতিও নজর দিতে বলেন স্বপন।

শুক্রবার সকাল ১১টায় দাগনভূঁক্রা উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে জেএসডি নেতা তাজ উদ্দিন আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, ফেনী জেলা জেএসডি’র সভাপতি বাবু হীরা লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্চু, আলাউদ্দিন, ইয়াছিন বাহার, আনোয়ার হোসেন, দাগনভুইয়া পৌরসভা জেএসডি’র সভাপতি এ কে এম জুয়েল, সাধারণ সম্পাদক, সাহাদাত হোসেন সবুজ,শরিয়ত উল্ল্যাহ বাংগালী,বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!