ফেনী
বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৬
, ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফসলি জমির মাটি সংগ্রহ করায় ধলিয়া ব্রিকস’র ৩ লাখ টাকা জরিমানা,কার্যক্রম বন্ধ ঘোষণা

ফেনী সদর উপজেলার ধলিয়া ব্রিকসে অভিযান চালিয়ে ফসলি জমির মাটি সংগ্রহ ও অপরিকল্পিতভাবে মাটি পরিবহন করে গণউপদ্রব সৃষ্টির দায়ে প্রতিষ্ঠাটির ৩ লাখ টাকা জরিমানার পাশাপাশি কার্যক্রম বন্ধ ঘোষণা করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার এ অভিযান পরিচালনা করেন।

সূত্রে জানা গেছে, ওই সময় ভ্রাম্যমাণ আদালত ফসলি জমির মাটি সংগ্রহ ও অপরিকল্পিতভাবে মাটি পরিবহন করে গণউপদ্রব সৃষ্টি করায় ধলিয়া ব্রিকসকে ৩ লক্ষ্য টাকা জরিমানা করেন।পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় ধলিয়া ব্রিকসের চিমনীর আগুন নিভিয়ে ও পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরে ধলিয়ার হাজীর হাট বাজারে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!