ফেনী
বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৬
, ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফসলি জমির মাটিকাটা রোধে গভীর রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান,এস্কেভেটর-ট্রাক জব্দ

ফেনী সদর উপজেলার বালিগাঁও ও পাঁচগাছিয়া ইউনিয়নে ফসলি জমির মাটিকাটা রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত ১১ টা থেকে দেড় টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই সময়
বালিগাঁও ও পাঁচগাছিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত একটি এস্কেভেটর ও অপরিকল্পিতভাবে মাটি/বালি পরিবহন করে পবিত্র রমজান মাসে মানুষের ঘুম বিনষ্ট ও চলাচলের রাস্তা নষ্ট করে গণউপদ্রব সৃষ্টিকারী পাঁচ টি ট্রাক জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় এস্কেভেটরটি ঘটনাস্থল থেকে হেফাজতে আনার সুযোগ না থাকায় সেটি সাময়িকভাবে অকেজো করে দেওয়া হয় এবং ট্রাক গুলো হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাক গুলোর বিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!