ফেনী
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০০
, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পূজায় নিরাপত্তার নিশ্চয়তা দিলেন সেনাপ্রধান

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে ঢাকার রমনা কালীমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছার পাশাপাশি নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। শুক্রবার বিকালে এই মন্দির পরিদর্শনে যান জেনারেল ওয়াকার। সঙ্গে ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে সেনাপ্রধান বলেন,আপনারা উৎসবমুখর সুন্দর পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারছেন, তা দেখে আমি অত্যন্ত আনন্দিত।শুধু ঢাকাতেই না,ঢাকার বাইরে সব জায়গায় আমাদের লোকজন মোতায়েন আছে। আমরা আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি।এতদিন খুব ভালোভাবেই চলেছে মন্তব্য করে তিনি বলেন,বাকি যে সময়টা আছে সেটাও সুন্দরভাবে উদ্‌যাপন করতে পারবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। পূজার শুভেচ্ছা জানিয়ে জেনারেল ওয়াকার বলেন, শুধু এখানেই নয়, সারা দেশেই যে যেখানে এই উৎসব পালন করছেন, সবার জন্যই থাকবে আমার শারদীয় শুভেচ্ছা। শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান বসবাস করে আসছি এদেশে। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!