ফেনী
রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৯
, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে আলোচনায় জামায়াত নেতা তৌহিদ উচ্চশিক্ষায় নতুন মাইলফলক ছুঁলেন সাংবাদিক রাজীব মাসুদের সহধর্মিণী ফেনীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শেখ হাসিনাসহ আসামিদের ফাঁসি কার্যকর সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের স্মরণ সভা বাশঁখালীর বন্যা দূর্গতদের ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশনের নগদ অর্থ প্রদান ব্যবসা-বাণিজ্য প্রসারে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে ফেনীতে ৭ নারী-শিশুকে বিএসএফের পুশইনের চেষ্টা,ঠেকাল বিজিবি ফেনীতে অ্যাডভোকেট আলাউদ্দিন বিন ওয়াদুদ ‘ল চেম্বারের যাত্রা শুরু সোনাগাজীতে টর্নেডোতে ৩০ পরিবার লন্ডভন্ড

স্বর্ণসহ ১০ লক্ষ্য টাকা মূল্যের মালামাল চুরি

নৈরাজপুরে প্রবাসী মোশারফের বাড়িতে চুরি,থানায় অভিযোগ

ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের
নৈরাজপুরে প্রবাসী মোশারফ হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে।এসময় চোরেরদল স্বর্ণসহ প্রায় দশ লক্ষ্য টাকা মূল্যের মালামাল নিয়ে যায়।এঘটনায় কাশেম মেম্বারের বাড়ীর মৃত মকবুল আহাম্মদের স্ত্রী ছকিনা বেগম থানায় অভিযোগ করেন।

সূত্রে জানা যায়, ছকিনা বেগমের ছেলে মোশারফ হোসেন বিয়ে করে কয়েক মাস পূর্বে প্রবাসে চলে যায়।গত ৫ নভেম্বর রাতে চোরের দল বসত ঘরের পিছনে উত্তর দিকে সিধ কাটিয়া ঘরে প্রবেশ করে।এসময় একজন চোর ছকিনা বেগমকে জিম্মি করে রাখে এবং অন্য আরেকজন চোর প্রবাসী মোশাররফ হোসেনের স্ত্রীকে চেতনা নাশক স্প্রের মাধ্যমে অচেতন করে ও ভয়ভীতি প্রদর্শন করে ঘরের আলমিরাতে রক্ষিত ৪ ভরি স্বর্ণ অলংকারসহ প্রায় দশ লক্ষ্য টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।

ফেনী মডেল থানাধীন বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মিজানুর রহমান জানান,পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!