ফেনী
সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৪
, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা

৫৩ বছরেও তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারেনি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,ভারতের সাথে বাংলাদেশের সমস্যা কেবল যে নদী কেন্দ্রীক তা কিন্তু না। আমাদের ৫৪-৫৭ টা অভিন্ন নদী এখনো চুক্তি স্বাক্ষর করতে পারিনি। শুধুমাত্র ফেনী নদী ছাড়া আর কোন নদীর চুক্তি হয়নি। আজকে ৫৩ বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারেনি। তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর হওয়ার পরও ভারত স্বাক্ষর করেনি। আমরা দরকষাকষি করবো আমরা স্বাক্ষর করবো কিন্তু তারা না করলে আমরা কি করবো।

রোববার সকালে ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর এলাকায় বন্যায় ভাঙনকবলিত স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা রিজওয়ানা আরও বলেন,বন্যার প্রকোপ হয়তো কমাতে পারতাম না কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারতাম। মানুষগুলো হয়তো বাঁচাতে পারতাম। ভারত পানি নিয়ন্ত্রণ করতে তারা কি কি করছে সেটা আমরা চিঠির মাধ্যমে জানতে চাইবো। ভারতে পানি কতটুকু বেড়ে গেলে তারা বাংলাদেশের দিকে পানি ছেড়ে দিবে সেটা যেন আমাদেরকে আগে জানায় তাহলে ক্ষতির পরিমাণ কমানো যাবে।

এসময় ভারতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘ নীরব থাকার সময়টা শেষ হয়ে গেছে। সরকারের পক্ষ যদি নীরব থাকা হতো সেই দিনটা শেষ হয়ে গেছে।

এসময় জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, পরশুরাম থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম উপস্থিত ছিলেন।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কবি নজরুল কলেজের শিক্ষার্থী নিহত কাওছারের উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজেষপুর গ্রামে যান তিনি। এসময় নিহত কাউছারের পরিবারের সাথে কথা বলেন উপদেষ্টা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!