সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এইড সোসাইটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার নবগঠিত কমিটির সভাপতি হিসেবে ওমর ফারুকও সাধারণ সম্পাদক কাজী আরমান নির্বাচিত হন।এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন,ট্রেজারার পদে রাফি আহাম্মেদ,কোঅর্ডিনেটর ও ইয়ুথ ডেভেলপমেন্ট আরফান হোসেন,ম্যানেজার-আইটি ও মিডিয়া-টেক ইব্রাহিম ফিরোজ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-আইটি ও মিডিয়া-টেক আশ্রাফুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার জিহাদ মজুমদার ও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার কাউসার হাওলাদার।
জানা গেছে, আগামী এক বছরের জন্য সংগঠন পরিচালনার দায়িত্বে থাকবে কমিটি এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এছাড়া নবগঠিত কমিটি মানুষের সেবা ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে থাকবে অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান ও জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা। শিক্ষার সুযোগ বৃদ্ধি, সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করা। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই সমাজ গঠন। সামাজিক অপরাধ ও বৈষম্যের বিরুদ্ধে জনমত গঠন এবং ন্যায়পরায়ণ সমাজ নিশ্চিত করা। তরুণদের নেতৃত্ব ও সামাজিক দায়িত্বে অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সৃজনশীলতা ও উদ্যোগকে সমর্থন প্রদান করা।
এছাড়া নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মানবিকতা, সততা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ইয়ুথ এইড সোসাইটির এই প্রতিশ্রুতি আগামী এক বছরে কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।



