ফেনী
শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৭
, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ভ্রাম্যমান আদালতের অভিযান

দাগনভূঞায় ৪ প্রতিষ্ঠানের জরিমানা

ফেনীর দাগনভূঞায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলার দরবেশের হাট ও কোরাইশমুন্সি বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।

অভিযানে কোরাইশমুন্সি বাজারে রকমারি স্টোর থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে দোকান মালিক মোতাহের হোসেন মাসুদকে ৫ হাজার টাকা ও মৎস্য খাদ্য বিক্রয়ের লাইসেন্স নবায়ন না করায় ডিএইচ পোল্ট্রি এন্ড ফিশ ফিড এর গিয়াস উদ্দিন শিমুলকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক চৈতি সর্ববিদ্যা। এছাড়া দরবেশের হাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় মক্কা হোটেলের সত্ত্বাধিকারী জসিম উদ্দিনকে ৫ হাজার ও চা দোকানদার সাহাব উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা ও ক্ষেত্র সহকারী রিয়াজুর রহমান উপস্থিত ছিলেন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!