ফেনী
শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৭
, ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

নোয়াখালীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ দুজনের করোনা শনাক্ত

নোয়াখালীতে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তসহ দুজন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাতে চট্টগ্রামের বিআইটিআইডি থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়কে বিষয়টি নিশ্চিত করা হয়।

মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন মো. মমিনুর রহমান  বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আক্রান্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোনাইমুড়ী উপজেলায় কর্মরত। করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তাঁকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ তাঁর ঢাকায় রওনা হওয়ার কথা। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত অপর স্বাস্থ্যকর্মী হলেন জেলার কবিরহাট উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (২৮)।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস  বলেন, ওই হেলথ প্রোভাইডারের তেমন কোনো উপসর্গ এখনো দেখা যায়নি। তাঁর হালকা কাশি থাকায় গত ২৮ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। ওই স্বাস্থ্যকর্মীকে আপাতত বাড়িতে আইসোলেশনে রাখা হবে। এ ছাড়া তাঁর বাড়িটি লকডাউন করা হবে। পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

জেলা সিভিল সার্জন মো. মোমিনুর রহমান  বলেন, এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮। এর মধ্যে মারা গেছেন দুজন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!