ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩২
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে রোহিঙ্গা যুবক আটক

ফেনীতে আবদুর রহমান (১৮) নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে।বুধবার দুপুরে শহরের মহিপালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট)প্রদান করতে গিয়ে ধরা পড়লে পুলিশ আটক করে।

জানা গেছে, এক বছর পূর্বে ফেনীর পরশুরামে নাম ঠিকানা ব্যবহার করে দালালদের মাধ্যমে আবদুর রহমান নামে এই রোহিঙ্গা যুবক পাসপোর্ট বানিয়েছিল।তার পিতার নাম জাহান ও মাতার নাম নুর জাহান বেগম বলে জানিয়েছেন অফিসের সহকারী পরিচালক নিজাম উদ্দিন ।

বুধবার সকালে জুয়েল রানা নামে একজন সাংবাদিক নামধারী ব্যক্তি আবদুর রহমান নামের রোহিঙ্গা যুবককে জনশক্তি অফিসে নিয়ে আসে।এসময় আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট )প্রদান করতে গিয়ে সনাক্ত করার সাথে সাথে জুয়েল রানা পালিয়ে যায়।এসময় রোহিঙ্গা যুবককে পুলিশ আটক করে ফেনী মডেল থানায় নিয়ে যায় বলে জানিয়েছেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ফেনীর সহকারী পরিচালক নিজাম উদ্দিন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!