ফেনী
শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩০
, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফেনীতে সরকারি আদেশ অমান্য করে যাত্রী পরিবহন করায় জরিমানা

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

রবিবার জেলা প্রশাসনের সহকারি কমিশনার নিয়তি রাণী কৈরী ও এনএম আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালতের অভিযানে বের হন। অভিযানকালে শহরের মহিপাল, চাঁড়িপুর বিসিক মোড়, মোহাম্মদ আলী বাজার, লালপোল, ট্রাংক রোড, খেজুর চত্তরসহ বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযানে সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে যাত্রী পরিবহন করায় ৩ ব্যক্তিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলেন মো: জামাল উদ্দিন ৫ হাজার টাকা, মো ওয়াসিম ৬ হাজার টাকা) ও আইয়ুব নবী ২ হাজার টাকা।এছাড়া অন্যান্য গাড়িচালক, সিএনজি চালক ও পথচারীসহ উপস্থিত লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সতর্ক ও সচেতন করা হয়।অভিযানে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার এনএম আবদুল্লাহ আল মামুন জানান, করোনা ভাইরাস মোকাবিলায় জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!