ফেনী
শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৬
, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

লেমুয়া-ফরহাদনগরে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

ফেনী সদর উপজেলার লেমুয়া ও ফরহাদনগর ইউনিয়নে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশ অভিযানে নেতৃত্ব দেন।

সূত্র জানায়, বালু উত্তোলনের খবরে সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশ লেমুয়া ব্রীজ সংলগ্ন বালুঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকাযোগে ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ৬টি ড্রেজার মেশিন ও একটি পানি নিষ্কাশন মেশিন এবং প্রায় ১৫শ ফুট পাইপ লাইন ধ্বংস করা হয়। অভিযানের টের পেয়ে বালু উত্তোলনকারিরা পালিয়ে যায়।এসময় লেমুয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা রৌশন আরা বেগম, বেঞ্চ সহকারি প্রদীপ চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশ জানান, অপরাধ নির্মুল ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!