ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৫
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি

সেই আওয়ামী লীগ নেতা রুহুল আমিন আটক

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসার সদ্য বাতিলকৃত ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রুহুল আমিনকে আটক করেছে পিবিআই।শুক্রবার বিকালে সোনাগাজী পৌরসভার তাকিয়া রোডস্থ নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। সে চরচান্দিয়া গ্রামের কোরবান আলীর ছেলে।

পিবিআই সূত্র জানিয়েছেন, নুসরাত হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামী ও ১৬৪ ধারায় জবানবন্দিকৃত কয়েকজন আসামীর তথ্যের ভিত্তিতে সোনাগাজী থেকে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পিবিআই কার্যালয়ে আনা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে পরে জানানো হবে।

এর আগে গত ৬ এপ্রিল সকালে মাদ্রাসার ছাদে রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মুখোশধারী। চিকিৎসাধীন থাকা অবস্থায় ৫দিন পর রাফি মারা যায়। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে রাফির ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে। গত বৃহস্পতিবার রাত পর্যন্ত ওই মামলায় এজাহার নামীয় ৮ জনসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। এদের মধ্যে ৪ জন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর ১৩ আসামীর বিভিন্ন মেয়াদে রিমান্ড চলছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!