ফেনী
রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫১
, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

দুদকের অভিযানে ঘুষের এক লাখ টাকা জব্দ করে ফেনীতে (পিআইও) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ ও কার্য-সহকারী আবু নাছেরকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী উপজেলা পরিষদে (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) পিআইও অফিসে ঘুষ লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে দুদক অভিযান পরিচালনা করে প্রকল্প কর্মকর্তা ও কার্য-সহকারীকে আটক করে।

দুদক সূত্র জানান, দীর্ঘদিন সোনাগাজী উপজেলা পিআইও প্রকল্প বাস্তবায়নের নামে অবৈধ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে।এরই পরিপ্রেক্ষিতে দুদক অভিযান পরিচালনা করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ঘুষের এক লাখ টাকা উদ্ধার করা হয়।এসময় অফিসে তল্লাশি পরিচালনা করে সন্দেহজনক ঘুষ লেনদেনের অনেক কাগজপত্র পাওয়া যায়।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলাম জানান,দুদক কর্তৃক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ দুইজনের আটক বিষয়ে অবগত নই,তাছাড়া তাদেরকে এখনো পর্যন্ত থানায় সোপর্দ করা হয়নি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!