ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৩ পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের ১ কোটি ৯ লাখ টাকার
চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক মনিরা হক চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ২১ পরিবারের মাঝে ১ কোটি ৫ লাখ টাকা ও আহত ২টি পরিবারের মাঝে ৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা,বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আল ফায়সাল ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এবং ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী ।



