ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবারের জন্য নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকালে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগৎ জীবনপুরে শহীদ হারুনের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে ও সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল উক্ত বাড়ি নির্মানের কাজ উদ্বোধন করেন।এসময় তারা শহীদ হারুনের পরিবারের প্রতি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
এসময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেম বলেন, ‘শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। তাদের পরিবার গুলোর পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন সবসময় নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে যাচ্ছে।
এসময় জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, সদর উপজেলা আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া,ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক বেলায়েত হোসেন বাচ্চু, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্যাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ভিপি বেলাল, যুগ্ম-আহ্বায়ক আমজাদ হোসেন সুমন,ফেনী পৌর সদস্য সচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী ও সদর উপজেলা সদস্য সচিব শাহাদাৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা যুবদলের আহবায়ক কমিটি সদস্য গেয়াস উদ্দিন ও আহসান উদ্দিন সুমন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর এসএসকে রোডে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুন।২০১৭ সালেও হারুনের বড় মেয়ের বিয়ের খরচও বহন করেছিলেন তারেক রহমান।



