ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক।
মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফেনীসহ দেশের ১৪টি জেলা পরিষদের প্রশাসকদের নাম ঘোষণা করা হয়েছে।



