ফেনী
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৬
, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সিআইডি ফরেনসিক রিপোর্ট ও তদন্তে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ

ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী

“ফেনীর সেই শিবির নেতার স্ত্রীর স্বীকৃতি পেতে কলেজ ছাত্রীর সংবাদ সম্মেলন” শিরোনামে সংবাদ কম্পিউটার থেকে গণমাধ্যমের ই-মেইলে প্রেরণ ও ফেসবুকের বিভিন্ন ফেক আইডিতে প্রচার করার অভিযোগে আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টুর দায়েরকৃত মিথ্যা মামলা থেকে সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শুনানি শেষে পুলিশের তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

কোর্ট জিআরও অফিস সূত্র জানান, ২০২৫ সালের ১৭ অক্টোবর ফেনী মডেল থানার এসআই আনোয়ার হোসেন আদালতে মামলার (ননজিআর ১৯/২২) তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে তদন্তকারী পুলিশ কর্মকর্তা বর্ণনা করেন,বাদী আজিজ আল ফয়সাল তাহার অভিযোগে মাঈন উদ্দিন পাটোয়ারীকে সন্দেহ করেন মর্মে উল্লেখ করিলেও সিআইডি ফরেনসিক রিপোর্ট ও তদন্তকালে মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ কিংবা সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই।এছাড়া বাদীও তদন্তকালে মাঈন উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে কোন সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করিতে পারেন নাই।

এর আগে বিগত ২৬/৯/২০২১ইং তারিখে সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারীকে সন্দেহ করেন মর্মে অভিযুক্ত করে আজিজ আল ফয়সাল নামে সেই যুবক বাদী হয়ে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। অভিযোগে বাদী উল্লেখ করেন, ২১/৯/২০২১ইং তারিখে “ভুলতে পারবনা তোমাকে ও তোমাকে পারবোনা ভুলতে” ফেসবুক আইডিতে কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তিরা মুখোশ পরিহিত জনৈক অজ্ঞাতনামা মহিলাকে দিয়ে বাদীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও চরিত্র হরণ সংক্রান্ত ভৌতিক সাংবাদিক সম্মেলনের নামে কোন বাসার ড্রয়িং রুমে বসে ছবি ও ভিডিও ধারণ করে।মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও চরিত্র হরণ করার জন্য ভিডিওসহ প্রতিবেদন তৈরি করে নাসির কম্পিউটার থেকে ফেনীসহ দেশের বিভিন্ন পত্রিকার ই-মেইলে প্রেরণ করেন এবং নিউজটি ছাপানোর জন্য ফোনে সুপারিশ করা হয়।মিথ্যা প্রতিয়মান হওয়ায় স্থানীয় ও দৈনিক পত্রিকায় নিউজটি ছাপানো হয়নাই।তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজটি “dailyinqilab.com/thebanglatime.com/নোয়াখালী প্রতিদিন নামে একটি আন্ডারগ্রাউন্ড পত্রিকায়/Md.Anamul Hoque/Any Khobor/ সময় ফেনী” আইডি থেকে উদ্দেশ্য প্রনোদিতভাবে বাদী আজিজ আল ফয়সালকে ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য শেয়ার করে প্রচার করা হয়।

গত ২৮/১০/২০২১ইং তারিখে উক্ত মামলার শুনানি শেষে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য ফেনী মডেল থানার ওসিকে আদেশ দিয়েছিলেন আদালত। পরে তদন্তকারী পুলিশ কর্মকর্তা সিআইডি ফরেনসিক রিপোর্ট,ব্যাপক তদন্ত ও মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে আসামি মাঈন উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে বাদীর আনিত অভিযোগের সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ কিংবা সাক্ষ্য প্রমাণ পায়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

এ ব্যাপারে সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী জানান,মামলার বাদী এক সময় তাহার প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন,সে সুবাদে তাহাদের মধ্যে সুসম্পর্ক হয়।পরবর্তীতে প্রেম ঘটিত সম্পর্কের কারণে কলেজ ছাত্রী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে বাদী থানায় অভিযোগ করিয়ে ওই ছাত্রীকে পুলিশ দিয়ে আটক করায়।এরপর ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের পাল্টা অভিযোগ প্রেক্ষিতে বাদীকে ডেকে নিয়ে পুলিশ আটক করার ২২ ঘন্টা পর আপোষ মিমাংসায় ছাড়া পায়।ঘটনাটি জানাজানি হলে দৈনিক হাজারিকা প্রতিদিন,সাপ্তাহিক ফেনীর আলো ও বিভিন্ন গণমাধ্যমসহ ফেসবুকে ভাইরাল হলে বাদীকে কাছ থেকে সরিয়ে দেওয়ায় মাঈন উদ্দিন পাটোয়ারীর উপর ক্ষিপ্ত হয়ে তাহাকে মিথ্যা মামলায় জড়িয়ে বাদীর অপরাধ আড়াল করার জন্য চেষ্টা করে।কিন্তু দীর্ঘ ৫ বছর ধরে পুলিশের তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের মাধ্যমে সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে বাদী আজিজ আল ফয়সালের আনিত সকল অভিযোগ মিথ্যা প্রমানিত হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!