ফেনী
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০২
, ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক ফেনী বিআরটিএ’র ফিঙ্গারপ্রিন্ট বোর্ড পরিচালনায় বহিরাগত যুবক! ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা

ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১

ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নিজাম উদ্দিন মজুমদার সজিবের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ইউনুস নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার জয়চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শুভপুর ইউনিয়নের ফেনী নদীর তীরবর্তী এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক সজিবের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্যরা এ হামলা চালায়।

ঘটনার পর সাংবাদিক সজিব বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইউনুসকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম পাটোয়ারী জানান, “মামলায় অভিযুক্ত ইউনুসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের বাসিন্দা। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!