ফেনী
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩১
, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 
কুমিলা প্রতিনিধি-কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় আট জন নিহতের ঘটনায় বিস্ফোরক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ বেগম জেসমিন আরা এ রায় দেন।

কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন ২০ জন। পরে এ ঘটনায় চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য এবং জামায়াত নেতা ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে ৫৬ জনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করা হয়। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়। ২০১৭ সালের ৬ মার্চ খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতের চৌদ্দগ্রাম কোর্টের জিআরও কার্যালয়ে চার্জশিট দাখিল করেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম। আদালত চার্জশিট গ্রহণ করে খালেদা জিয়াসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!