ফেনী
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৪
, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

একজনের লাশ এখনও ভারতে

পরশুরামে বিএসএফের গুলিতে দুই চোরাকারবারী নিহত

ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে মিল্লাত হোসেন (২১) ও মো. লিটন (৩২) নামে দুই বাংলাদেশি চোরাকারবারি নিহত হয়েছেন।এসময় আফছার (৩১) নামে আরও এক চোরাকারবারি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বাশপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

মিল্লাতের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।অপরদিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান।

নিহত মিল্লাত পরশুরাম পৌর এলাকার বাশপদুয়া এলাকার ইউছুফ মিয়া ও লিটন একই গ্রামের গাছি মিয়ার ছেলে।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস পিলার অতিক্রম করে ভারতের ভেতরে কাঁটাতারের কাছে যান মিল্লাত, লিটন ও আফছার। তখন তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বিএসএফ সদস্যরা।পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়।অন্যদিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাশপদুয়া সীমান্ত চোরাকারবারি প্রবণ এলাকা। বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হবে ও লিটনের লাশ দেশে আনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!