ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৪
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে বিদ্যালয়ের পিয়নকে জবাই করে হত্যা

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিয়ন মো. শফি উল্লাহকে (৫৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের গাজী ক্রসরোডের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সুত্র জানায়, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন শফি উল্লাহ। গত কয়েকদিন আগে ছেলের সঙ্গে রাজধানীতে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার ফেনীতে আসেন। রাত ৯টার দিকে তার সঙ্গে থাকা রুমমেট (রাজমিস্ত্রি) নামাজ শেষ করে বাসায় ফিরে মো. শফি উল্লাহর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় ফেনী ম‌ডেল থানার এসআই মাঈন উদ্দিন ভুইয়া।তি‌নি জানিয়েছেন, নিহ‌তের না‌ক ও ছোখ বাধা অবস্থায় ছিল।এছাড়া গলায় আঘা‌তের চিহৃ র‌য়ে‌ছে।

খবর পেয়ে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শফি উল্লাহ সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামের সোলেমানের ছেলে।

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!