ফেনী
রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৬
, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে নিরপেক্ষতার প্রশ্নে সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না ধানের শীষ জয়ী হলে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাবো মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা

মেসির কথা শুনেই আবেগাপ্লুত নেইমার

১৮ মাস আগে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে বার্সেলোনা ছেড়ে হয়তো পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার, কিন্তু এখনও পর্যন্ত বার্সা সতীর্থ, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির প্রতি টান একটুও কমেনি।
ডান পায়ের ফিফথ মেটাটারসাল ছিঁড়ে যাওয়ার কারণে এই সময় মাঠের বাইরে রয়েছেন নেইমার। ডাক্তার জানিয়েছেন, অন্তত ১০ সপ্তাহ মাঠে নামতে পারছেন না তিনি। পূনর্বাসন প্রক্রিয়ার জন্য এখন তিনি গিয়েছিলেন বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত নিজের দেশে ব্রাজিলে ফিরে আসেন রিহ্যাব প্রক্রিয়া শেষ করার জন্য।
সম্প্রতি মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে অনেক কিছু নতুন করে জানিয়েছেন নেইমার। সেখানেই তিনি জানালেন, বার্সেলোনায় থাকতে মেসি তাকে কতটা সহযোগিতা করেছেন।
স্পোর্টস এস্পেক্টাকুলারের সঙ্গে সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি এখনও এটা সবাইকে বলে বেড়াই, যে যখন আমার সবচেয়ে বেশি সহযোগিতার প্রয়োজন হতো, তখন আমার প্রতি বিশ্বের সেরা ফুটবলারটিই (মেসি) সবচেয়ে বেশি ভালোবাসা দেখাতেন।’
এরপরই নেইমারকে জিজ্ঞাসা করা হয়, মেসির পক্ষ থেকে কি কখনও ফিরে আসার প্রস্তাব পেয়েছেন? জবাবে নেইমার বলেন, ‘এটা বলা কঠিন। এটা বলা কঠিন (দু’বার বলেছেন)। সত্যি কথা বলতে, এটা অনেক কঠিন। কারণ, বার্সেলোনায় লিও (মেসি) হচ্ছে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি।’
এরপর নেইমার আবার অন্য একটি কথাও খোলাসা করে দেন যে, নেইমার যখন ন্যু ক্যাম্পে প্রথম এসেছিলেন তখন মেসি তাকে সহযোগিতার বার্তা দিয়েছিলেন। নেইমার বলেন, ‘মেসি আমাকে বলেছিলেন, এখানে আমি তোমাকে সহযোগিতা করতে এসেছি।’
সঙ্গে নেইমার যোগ করে দেন, মেসি তাকে পরামর্শ দিয়েছিলেন, যেন কাউকে ভয় না পায় এবং কোনো ব্যাপারে যেন লজ্জাবোধ না করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!