ফেনী
বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০১
, ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক ফেনী বিআরটিএ’র ফিঙ্গারপ্রিন্ট বোর্ড পরিচালনায় বহিরাগত যুবক! ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬

জামায়াতের সমাবেশে ডা: শফিকুর রহমান

জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,এবারের সংসদ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সুযোগ দিলে ফেনীসহ বাকি ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে।এক্ষেত্রে ফেনীকে আর বঞ্চিত করা হবেনা।

শুক্রবার সকালে ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় জামায়াত আমির আরও বলেন,ফেনী নদী নিয়ে কথা বলতে গিয়ে আবরার ফাহাদ শহীদ হয়েছেন,যারা আধিপত্যের দোসর তারা শহীদ আবরার ফাহাদকে সহ্য করতে পারেনি।

জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় এসময় ঢাবি ভিসি সাদিক কায়েম,ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জুসহ দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে জামায়াত আমিরের আগমন উপলক্ষ্যে সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে পড়ে সমাবেশস্থল।শহরের বিভিন্ন স্থানে ও সমাবেশ স্থলে ব্যানার ফেস্টুনে ভরপুর হয়ে যায়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ছিল চোখে পড়ার মতো।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!