ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৭
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে এসএ পরিবহন থেকে আড়াই কোটি টাকার নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার:দুইজন আটক

স্টাফ রিপোর্টার: রবিবার ফেনী শহরের এসএসকে রোডস্থ এসএ পরিবহণে অভিযান চালিয়ে আড়াই কোটি টাকার নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।এ ঘটনায় আবদুর রহমান রিপন (২৮) ও কাজী নিয়ামত উল্লাহ (৬০) কে আটক করা হয়।

৪ বিজিবি ফেনী ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল মো. সহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে একটি যৌথ টহলদল শহরের এসএসকে রোডস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়।

এসময় ভারতীয় নিষিদ্ধ টার্গেট ট্যাবলেটএক লাখ ১৯ হাজার ৪শ পিস ও সেনেগ্রা ট্যাবলেট এক লাখ ২৪ হাজার ৬শ পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য দুই কোটি ৪৪ লাখ টাকা। ভারতীয় নিষিদ্ধ মালামাল বুকিং করার সময় নিষিদ্ধ ট্যাবলেটের মালিক মো. আবদুর রহমান রিপন ও এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস ফেনীর ম্যানেজার মো. কাজী নিয়ামত উল্লাহকে হাতেনাতে আটক করা হয়।পরে আসামীদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!