ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩০
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

গ্রাহকদের ওজনে কম দেয়ার অভিযোগে ফেনীর তিন পেট্রোল পাম্পের জরিমানা

 

শহর প্রতিনিধি-ফেনীতে গ্রাহকদের ওজনে কম দেয়া, ঠকানো ও ডিজেল চুরির অভিযোগে স্টারলাইন পেট্রোল পাম্পসহ তিন পাম্পের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । অন্য পেট্রোল পাম্প দু,টি হচ্ছে সন্ধানী ফিলিং শ্টেশন ও এমএম ফিলিং ষ্টেশন । সোমবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজেষ্ট্রিট শ্যামল কান্তি বসাক এর নেতৃত্বে জেলার আটটি পেট্রোল পাম্পে এই অভিযান চালানো হয় । এছাড়াও আরো পাঁচটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক তিনটি পেট্রোল পাম্পের জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে ওইসব প্রতিষ্ঠানে ডিজেল চুরি করে গ্রাহকদের কম দেয়ার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিএসটিআই চট্টগ্রামের পরিদর্শক মো. সাইফুর রহমান, পদ্মা অয়েল লিমিটেডের প্রতিনিধি মো. আশ্রাফুল হক ভূঁঞা, মেঘনা অয়েল লিমিটেডের প্রতিনিধি মোহাম্মদ মেহেদী হাসান ও যমুনা ওয়েল লিমিটেডের প্রতিনিধি সৈয়দ মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!