ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৬
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীর ফজলুল হক এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত

ফজলুল হক

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মনোনীত হলেন ফেনীর মুহাম্মদ ফজলুল হক।২মে এবি পার্টির ২২২ সদস্য’র গঠিত কমিটিতে তিনি সদস্য মনোনীত হন।পার্টি গঠনের শুরু থেকে তিনি ফেনী জেলার সমন্বয়কের দায়িত্বও পালন করছেন।ফজলুল হক ব্যক্তিগত জীবনে শিক্ষকতার পেশায় জড়িত আছেন।তিনি একটি ফাজিল (স্নাতক) মাদ্রাসায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি করেন।রম্য লেখক হিসেবে তিনি সমধিক পরিচিত।
প্রসঙ্গতঃ চলতি বছরের গত ২মে রাজধানীর বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) নামে এ রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হয়।এ নতুন রাজনৈতিক দলটির গঠনের মূল নেতৃত্বে রয়েছেন ফেনীর কৃতি সন্তান ও ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি মজিবুর রহমান মঞ্জু।নতুন দলের আহ্বায়ক হন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনিবআর) সাবেক চেয়ারম্যান (ফেনীর আলোচিত প্রাক্তন ডিসি) এএফএম সোলায়মান চৌধুরী।সদস্য সচিব হন মজিবুর রহমান মঞ্জু।
এর আগে গত বছরের ২৭ এপ্রিল মঞ্জুর নেতৃত্বে নতুন রাজনৈতিক দল করার ঘোষণা দিয়ে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামের রাজনৈতিক প্লাটফরম করা হয়। সেই প্লাটফরম থেকেই এই নতুন দলটি গঠিত হলো।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!