ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৯
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শহর প্রতিনিধিঃ ফেনীতে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল রেঙ্গুনা সুইটস এ্যান্ড বিরিয়ানী হাউজের সামনে থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল রেঙ্গুনা সুইটস এ্যান্ড বিরিয়ানী হাউজের সামনে রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে ।এমন সংবাদের ভিত্তিতে ওখানে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলার লৌহজং মৌছা মান্দ্রা (কাজির পাগলা) গ্রামের মো. কাশেম এর ছেলে আতিয়ার (৩৭), নাগর আলীর ছেলে মতিন (৪২) ও আহামদ আলীর ছেলে লিটন (৩২) কে আটক করে।এসময় তাদের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‍্যাব।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯৫ লাখ টাকা।

র‌্যাব’-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম পিপিএম জানান, আটককৃত মাদক কারবারী ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!