ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৩
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে ছাত্রলীগ নেতা হত্যার জের ধরে দোকান কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি 

শহর প্রতিনিধি- ফেনীতে ছাত্রলীগ নেতা শাকিল হত্যার জের ধরে রবিবার  সন্ধ্যায় ইসলামপুর সড়কের ভূঞা বিল্ডার্সের  কর্মচারী সোহেল রানা (২০) কে দোকান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায় ছাত্রলীগ কর্মীরা।পরে তাকে শহর পুলিশ ফাঁড়ি নিকটস্থ পুষ্পকণিকার সামনে নিয়ে কুপিয়েছে তারা।খবর পেয়ে তাদের কাছ থেকে সোহেল রানাকে উদ্ধার করে ফেনী মডেল থানায় প্রেরণ করেন এসআই কামাল হোসেন।সে মধ্যম মধুপুর ভূঞা বাড়ির ধনা মিয়ার ছেলে।

সুত্র জানায়,ছাত্রলীগ নেতা শাকিল হত্যার জের ধরে পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকাসহ রামপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে  পুলিশের কয়েকটি দল  দায়িত্ব পালন করছে।
এর আগে শনিবার সন্ধ্যায় পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার জহুর হোসেন চৌধুরী সড়কে ১০/১২ জন দুবৃর্ত্ত চাপাতি নিয়ে রবিউল ইসলাম রুবেল (২৪) কে ধাওয়া করে। রুবেল আত্মরক্ষা পেতে পার্শ্ববর্তী অভ্র মেডিকেল হলে আশ্রয় নেয়। অভ্র মেডিকেল হলে হানা দিয়ে দুবৃর্ত্তরা রুবেলকে মাঈন উদ্দিন ভবনের সামনে তুলে নিয়ে যায়। সেখানে ৪/৫ বার ছুরিকাঘাত করে। তাৎক্ষনিক এসআই কামাল হোসেন দুবৃর্ত্তদের হাত থেকে রুবেলকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। রুবেল পরশুরাম উপজেলার বাউরখুমার আব্দুর রহিমের ছেলে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় জহিরিয়া মসজিদের পিছনে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে খুন হয় ছাত্রলীগ কর্মী শাকিল। এ ঘটনায় শাকিলের পিতা হুমায়ুন কবীর বাদী হয়ে বিএনপি,যুবদল ও ছাত্রদলের ২১ জন নেতাকর্মীর  নাম উল্লেখ করে ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে শনিবার রাতে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!