ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৯
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

শহর প্রতিনিধি : ফেনীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তার।মঙ্গলবার শহরের দক্ষিণ বিরিঞ্চি কদলগাজী রোড সংলগ্ন বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম মাদক বিরোধী বিশেষ অভিযানে বের হয়। অভিযানকালে শহরের দক্ষিণ বিরিঞ্চি কদলগাজী রোড রেনু হাজারীর বাড়িতে আবুল খায়ের হেলুর (৫১) বসতঘরে অভিযান চালায়। তার দেহ তল্লাশী করে শার্টের বুক পকেটে একটি নীল রংয়ের জিপারযুক্ত পলিপ্যাকে লালচে বর্ণের এ্যামফিটামিনযুক্ত ৩শ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি গোল্ডলিফ সিগারেটের খালি প্যাকেটে কাগজ মোড়ানো হেরোইনের ৫০ পুরিয়া সহ গ্রেফতার করে। হেলু ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
একই টিম দক্ষিণ বিরিঞ্চি কদলগাজী রোডের মকু মিয়ার বাড়ীতে অভিযান চালায়। ওই এলাকার মৃত মোখলেছুর রহমান মকু মিয়ার ছেলে মোহাম্মদ জাফর আহাম্মদ (৩৩) কে ১শ ১০পিস ইয়াবা হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান বাদী হয়ে উভয়ের বিরুদ্ধে ফেনী মডেল থানায় পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!