ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৩
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত,অস্ত্র ও গুলি উদ্ধার

 
সদর প্রতিনিধি-ফেনীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ধর্মপূরের কুখ্যাত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন রাজু (২৫) নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ওয়ান-শুটার গান ও ১টি দেশীয় বন্দুকসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। সে ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদক চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে বাহিনীর ফেনী ক্যাম্প অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিমের নেতৃত্বে অভিযান পরিচালনা র‌্যাব এর একটি বিশেষ দল। এসময় ধর্মপুরের ৯নং ওয়ার্ডের ঈদগাহ এলাকায় পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা। পরিস্থিতি মোকাবেলায় ও আত্মরক্ষার্থে র‌্যাব পালটা গুলি ছোঁড়ে। এতে আনোয়ার গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

ক্যা¤প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, আনোয়ারের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ফেনী মডেল থানায় ১০টি মামলা রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!