ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে মালিকানা নিয়ে দ্বন্ধের জের ধরে যুবদল সভাপতির ক্লিনিকে হামলা

শহর প্রতিনিধি:ফেনী শহরের ট্রাংক রোডে সেনসিভ হাসপাতালে মালিকানা নিয়ে দ্বন্ধের জের ধরে হামলা-ভাংচুর শেষে তালা ঝুলিয়ে দিয়েছে। শনিবার দফায় দফায় দূর্বৃত্তদের হামলায় হাসপাতালের ৮ জন কর্মচারী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এসময় হাসপাতালের ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার পারভীন লাঞ্ছিত হন।

হাসপাতালের ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার পারভীন সাংবাদিকদের জানান, অবৈধভাবে হাসপাতালের মালিকানা দাবী করে আবদুল আউয়াল নামে এক ব্যক্তি। তার নির্দেশে শনিবার সকাল ১০টার দিকে আরিফ, জয়, শুভ, আলমের নেতৃত্বে ২৫/৩০ জনের একদল দূর্বৃত্ত হাসপাতালে প্রবেশ করে সিসি ক্যামেরা ভাংচুর করে। এসময় দুর্বৃত্তরা হাসপাতালের কর্মচারী, নার্স, মার্কেটিং অফিসার ও স্টাফদের পিটিয়ে আহত করে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে। গুরুতর আহত শাহাদাত হোসেনকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় দূর্বৃত্তরা হাসপাতালের ক্যাশ বাক্সে রাখা ৩ লাখ টাকা লুট করে যায় বলে দাবী উঠেছে। সেবিকাদের শ্লীলতাহানীর চেষ্টা করে রোগীদের জোরপূর্বক বের করে দিয়ে হাসপাতালের খাতাপত্র ও রেজিস্ট্রার নিয়ে গেইটে তালা ঝুলিয়ে দেয় সন্ত্রাসীরা। পরবর্তীতে বেলা ১টার দিকে হাসপাতালের ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার পারভীন এসে তালা খুলে হাসপাতালে প্রবেশ করেন।
এ ব্যপারে আবদুল আউয়ালের বক্তব্য পাওয়া যায়নি।
হাসপাতালের চেয়ারম্যান জাকির হোসেন জসিম এ ঘটনায়  মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।
ফেনী মডেল থানার ওসি মো: রাশেদ খান চৌধুরী জানান,হাসপাতালে দুর্বৃত্তদের হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাননি বলে তিনি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!