ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৩
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

বিজয় সিংহ দীঘির পাড়ে ঝুঁকিপূর্ণ মরা গাছে প্রাণহানির শঙ্কা

ফেনী পৌর এলাকার সার্কিট হাউজ সড়কের পাশে ঝুঁকিপূর্ণ মরা গাছে প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে।বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আতংক বোধ করছেন বিজয়সিংহ দীঘিতে ঘুরতে আসা পর্যটকরা।

সড়ক ও জনপথের রাস্তার পাশে লাগানো এসব গাছের মালিক জেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ এসব গাছ ও ডালপালা কেটে ফেলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, ফেনী সার্কিট হাউজ সড়ক পৌর এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ।এ সড়ক দিয়েই প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও স্থানীয়রা নিয়মিত যাতায়াত করে থাকে।সড়কের পাশে বিজয় সিংহ দীঘির অংশে লাগানো সামনের গাছগুলোতে রয়েছে ঝুঁকিপূর্ণ অনেকগুলো শুকনো বড় বড় ডালপালা।
একদিকে যেমন রাস্তার পাশের এসব শুকনো মরা গাছ ও ডালপালা ভেঙে পড়ে প্রাণহানির আশঙ্কা রয়েছে তেমনি অনেক গাছের বয়স পর্যাপ্ত হওয়ায় সেগুলোর মানও ধীরে ধীরে কমছে। এখনই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এসব শুকনো গাছ ও ডালপালা কেটে ফেলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।কিন্তু সংশ্লিষ্টদের উদাসীনতায় তা আদৌ সমাধান হয়নি।এনিয়ে স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম ক্ষোভ প্রকাশ করে বলেন,বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা সমাধানে এগিয়ে আসেননি।যা সত্যি দুঃখ জনক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!