ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০০
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন

দাগনভূঞায় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

 

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলায় ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার। উপজেলা ভাইস চেয়ারম্যান ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জয়নাল আবদীন মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঁঞা ও দাগনভূঞা থানার ওসি (তদন্ত) মো. ছমিউদ্দিন।

দাগনভূঞা পৌরসভার মেয়র ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ওমর ফারুক খানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপারের সহধর্মিনী মোনালিসা পারভীন,রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন,সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, দাগনভূঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন, পূর্বচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান, ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের সদস্য সালেহ আহম্মদ হায়দারসহ বিপুল সংখ্যক  ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় সিন্দুরপুর ইউনিয়ন দলকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় এয়াকুবপুর ইউনিয়ন দল।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!