ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৫
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনী রিপোর্টার্স ইউনিটি’র কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল প্রকাশ

 

কথা ডেস্ক- কর্মরত সাংবাদিকদের  সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০১৮ সালের কার্যকরী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আগামী ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ইউনিটি কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহন করা হবে বলে ।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর মঙ্গলবার  খসড়া তালিকা প্রকাশ করা হবে। ৩০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আপত্তি ও সন্ধ্যা ৭টায় আপত্তি শুনানী অনুষ্ঠিত হবে। আগামী ৩ থেকে ৪ ডিসেম্বর ইউনিটি কার্যালয়ে সন্ধ্যা ৬টায় থেকে রাত ৮টার মধ্যে মনোনয়নপত্র বিতরণ, ৬ ডিসেম্বর মনোয়ন পত্র জমা, ৭ ডিসেম্বর মনোনয়পত্র বাছাই ও প্রার্থীতা তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ৯ ডিসেম্বর বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে প্রার্থীতা তালিকা সম্পর্কে আপত্তি দাখিল শেষে ১০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে দাখিলী আপত্তি শুনানী ও বৈধ প্রার্থীগণের নামের তালিকা প্রকাশ করা হবে এবং ১২ ডিসেম্বর বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। ১৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ শেষে আগামী ২০ ডিসেম্বর ইউনিটি কার্যালয়ে সন্ধ্যা ৬টা থেকে নির্বাচনে ভোটগ্রহন করা হবে বলে তফসিলে জানানো হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মো: নুরুল আমিন খান। তফসিলে ঘোষিত সকল কার্যক্রম শহরের রাজাঝির দিঘীর পাড়স্থ ফেনী রিপোটার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!