ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৮
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা,প্রতিবাদে সড়ক অবরোধ

সদর প্রতিনিধি-ফেনীতে তানজিনা আক্তার তপু (১৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে।সোমবার দুপুরে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের তুরাব আলী ভূঞা বাড়িতে যৌতুক হিসেবে কোরবানীর গরু না দেয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

এদিকে গৃহবধূকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার দুপুরে ফেনী-ছাগলনাইয়া সড়ক অবরোধ করে এলাকাবাসী ও গৃহবধূর স্বজনরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, প্রায় বছর খানেক আগে ধর্মপুর ইউনিয়নের তুরাব আলী ভূঞা বাড়ির তুরাব আলীর ছেলে প্রবাসী হুমায়ুন কবিরের সাথে কাজিরবাগ ইউনিয়নের মালিপুর ভুইয়া বাড়ির তানজিনার বিয়ে হয়।বিয়ের পর থেকে যৌতুকের জন্য চাপ দিতো স্বামী পক্ষের লোকজন। যৌতুক হিসাবে এবার কুরবানী ঈদের সময় একটি গরুও দাবী করে স্বামী পক্ষ। গৃহবধূ তানজিনার মা বিবি রাবেয়া গরুর পবিবর্তে নগদ ২৫ হাজার টাকা স্বামী পক্ষকে প্রদান করে।টাকা কম হয়েছে বিদায় ক্ষিপ্ত হয়ে যায় শশুর বাড়ির লোকজন। ঈদের দিন বার বার তানজিনাকে মানসিকভাবে নির্যাতন করতে থাকে। ঘটনাটি তানজিনা তার মাকে জানায়।

ঈদের দ্বিতীয় দিন সোমবার দুপুরে তানজিনাকে শ্বাস রোধ করে হত্যা করে বাড়ির সবাই পালিয়ে যায়।স্থানীয়রা ঘটনাটি ফেনী মডেল থানার পুলিশকে অবহিত করলে পরে পুলিশ তানজিনার লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় হুমায়ুন কবির (স্বামী),জিয়া উদ্দিন জিয়া (দেবর), তরব আলী (শশুর) হালিমা খাতুন (শাশুড়ি) ফিরোজা আক্তার (ননদ) ঝরিনা আক্তার (ননদ),  ক্বারী আহমেদের (ননদের স্বামী) নাম উল্লেখ করে তানজিনার মা রাবেয়া আক্তার বাদি হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!