ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০২
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে পিস্তল নিয়ে সেলফি:অতপর র‍্যাবের হাতে আরজুর সহযোগী গ্রেফতার

সদর প্রতিনিধি:ফেনী সদর উপজেলার ধর্মপুরে পিস্তল, রিভলবার ও গুলিসহ নাছির উদ্দিন নিশান পাটোয়ারী (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ভোর রাতে ইউনিয়নের জোয়ার কাছাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আসামীর নিজ বাড়িতে অভিযান চালানো হয়।এ সময় ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ নিশান পাটোয়ারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নিশান ৬টি মামলার ফরোয়ানাভূক্ত আসামী বলে জানায় র‌্যাব।সে জোয়ার কাছাড় গ্রামের আমতলী এলাকার পাটোয়ারী বাড়ির জসিম পাটোয়ারীর ছেলে।

FB_IMG_1533585708642

নিশান দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থেকে সাবেক যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আজহারুল হক আরজুর পক্ষে কাজ করে আসছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন শাখা জানান,নিশান কোমরে অস্ত্র রেখে দুইটি সেলফি তুলে ফেসবুকে ছাড়ে।এর ভিত্তিতে র‍্যাব তাকে গ্রেফতার করেছে বলে তিনি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!