ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০১
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন

ভাতা পাবে সব প্রতিবন্ধী: প্রধানমন্ত্রী

দেশের সব প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অটিজম আক্রান্তরা জাতির বোঝা নয় উল্লেখ করে তিনি বলেন, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে হবে। এজন্য আগামী বাজেটে দেশের ১৪ লাখ অটিস্টিক শিশুকে ভাতার আওতায় আনার ঘোষণা দেন তিনি। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২তম বিশ্ব অটিজম সচেনতনা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অটিস্টিক শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, অটিস্টিক শিশুদের প্রতিভা কাজে লাগাতে হবে। প্রতিটি জেলায় প্রতিবন্ধী পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা হবে। অটিস্টিক শিশুদের শিক্ষা ও খেলাধুলায় এগিয়ে নিতে সরকার কাজ করছে। প্রতিবন্ধীদের জন্য সাভারে ক্রীড়া কমপ্লেক্স করা হবে।

বাবা-মার অবর্তমানে প্রতিবন্ধীদের পরিচর্যার ব্যবস্থা করা হবে বলে অনুষ্ঠানে জানান শেখ হাসিনা।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!