ফেনী
শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৭
, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে নিরপেক্ষতার প্রশ্নে সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না ধানের শীষ জয়ী হলে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাবো মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা

ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ

ফেনীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা ঘটিকা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত জেলার তিনটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।তবে ঈগল প্রতিকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী প্রধান এজেন্ট আনম আব্দুর রহিমের গাড়িতে ও সমর্থক রেজাউল করিমের উপর হামলার ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, বিভিন্ন কেন্দ্রের নির্দিষ্ট বুথে ভোটারদের ব্যাপক উপস্থিতি।তবে নারী ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো।কাংখিত ভোট প্রদানের জন্য সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। এমন দৃশ্য দেখা গেছে ফুলগাজী উপজেলার হাসানপুর শাহ আলম চৌধুরী হাই স্কুল কেন্দ্রে।

একই চিত্র দেখা গেছে, ফেনী শহরের তাকিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ,মেহেদী সাঈদী পৌর বিদ্যা নিকেতন ও সদর উপজেলার

মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মধুয়াই উচ্চ বিদ্যালয়,আফতাব বিবি ফাজিল মাদ্রাসা হকদি সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

তবে বেলা বাড়ার সাথে সাথে সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফেনী শহরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়,মহিপাল সরকারি কলেজ ও তৈয়বিয়া নুরীয়া দাখিল মাদ্রাসার কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম।

ভোট দিতে আসা প্রতিবন্ধী আনিছুর রহমান জানান,অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করেছি,এমন চিত্র আগামীতেও অব্যাহত থাকুক তা কামনা রইলো।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, জেলার ৩টি সংসদীয় আসনে ৪শ ২৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়।সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য ফেনী-২ ও ৩ আসনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় ফেনী-১ আসনে বিজিবি মোতায়েন ছিল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) সাইফুল ইসলাম জানান, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়।সুষ্ঠু ভোট গ্রহণের জন্য জেলায় পুলিশের ৩৬টি মোবাইল টিম ও প্রতি উপজেলায় স্ট্রাইকিং ফোর্স এবং সব উপজেলায় আনসার-র‌্যাব দায়িত্ব পালন করে।

প্রসঙ্গত: ফেনী ১ আসনে ১শ ২১টি কেন্দ্রে
মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৪শ ৩২ জন।এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭শ ৩৩ জন, নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৬শ ৯৬ জন ও হিজড়া ভোটার ৩ জন ও ফেনী-২ আসনে ১শ ৪৬টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ২৪ হাজার ৩শ ৩৩ জন।এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৬শ ৩০ জন, নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৭শ জন ও হিজড়া ভোটার ৩ জন এবং ফেনী-৩ আসনে ১শ ৬১টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ১শ ৫৪ জন।এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৪ হাজার ৫শ ৯৫ জন, নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ৫শ ৫৭ জন ও হিজড়া ভোটার ২ জন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!