তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে নির্বাচনী এলাকা ফেনী-৩ আসনে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করেছেন আবদুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের নিজ অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এমন ঘোষণা দেন তিনি।
আবদুল আউয়াল মিন্টু স্ট্যাটাসে উল্লেখ করেন, ফেনী-৩ এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর।একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন।অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন,নির্ভয়ে তথ্য দিন।আপনাদের দেয়া তথ্য গোপন রাখা হবে।চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০০৪৮৪৪- এই নম্বরও প্রকাশ করেন তিনি।এসময় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার আহ্বান জানান পরিবেশমন্ত্রী।
এদিকে এমন উদ্যোগ গ্রহণ করায় সামজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রীকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ভুয়সী প্রশংসা করেছেন।



