ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৬
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে ছাত্রদল নেতার হামলায় সমন্বয়কসহ আহত ৩

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সদ্য পদ স্থগিতকৃত যুগ্ন আহবায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ৩ জন আহত হয়েছে।

মঙ্গলবার রাতে ফেনী সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।হামলায় আহতরা হলেন, আবদুল্লাহ আল মাহফুজ, সালমান হোসেন ও নাদিয়া আক্তার খুশি।

সুত্র জানায়, হাসপাতালে একজন রোগীকে দেখে ফেরার সময় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সদ্য পদ স্থগিতকৃত যুগ্ম আহবায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়।
এসময় গুরুতর আহত ছাত্র সমন্বয়ক মাহফুজকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন,অবিলম্বে হামলাকারীদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

এবিষয়ে অভিযুক্ত জিল্লুর রহমানের বক্তব্য পাওয়া না গেলেও জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন জানান,সম্প্রতি জিল্লুর পদবী স্থগিত করা হয়েছে।তার সাথে ছাত্রদলের কোন সম্পর্ক নেই।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!