ফেনী
শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৮
, ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

এপেক্স ক্লাব অব ফেনীর এজিএম অনুষ্ঠিত ,নাজরানা সভাপতি-ফারহানা সেক্রেটারী

 
কথা ডেস্ক-এপেক্স ক্লাব অব ফেনীর সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর শহরের রাজঝির দিঘীর পাড়স্থ ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের অফিসিয়াল অবজারভার ও এপেক্স ক্লাব বীর শ্রেষ্ঠ রুহুল আমিন এর ফাউন্ডার প্রেসিডেন্ট অধ্যাপক মিজানুর রহমান ও এপেক্স ক্লাব অব নোয়াখালীর সেক্রেটারী (ইলেক্ট-২০১৮) আলাউদ্দীন সোহেল।

ক্লাব সভাপতি জাফর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এড. মোর্শেদ আলম চৌধূরী। সভায় এপেক্স ক্লাব অব ফেনীর ২০১৮ সালের কমিটি গঠন করা হয়। কমিটিতে আয়কর আইনজীবি এডভোকেট নাজরানা হাফিজ অম্লানকে সভাপতি ও কবি ফারহানা আইরিনকে সেক্রেটারী এন্ড ডিএনই নির্বাচিত করা হয়।

অন্যান্য বোর্ড মেম্বারগণ হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক রাশেদুল হাসান, জুনিয়র প্রেসিডেন্ট সাংবাদিক মাঈন উদ্দীন পাটোয়ারী,আইপিপি এন্ড এক্সপেনশান ডিরেক্টর জাফর সেলিম,ট্রেজারার ডা: আতিক উল্লাহ, সার্ভিস ডিরেক্টর জাহিদ সরোয়ার, মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্ট ডিরেক্টর শাহীনুর রহমান,ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশনশীপ ডিরেক্টর সাইদুল ইসলাম সনেট, পাবলিক  এন্ড ডিবেটিং ডিরেক্টর নাসির উদ্দীন, সার্জেন্ট এট আর্মস আতাউর রহমান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!