ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪২
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

কালিদহে ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ডাকাতের মৃত্যু

সদর প্রতিনিধিঃ ফেনীতে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে আল আমিন ওরফে মহব্বত নামের এক ডাকাতের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোহাডুয়া গ্রামে এই ঘটনা ঘটে। ফেনী মডেল থানার ওসি তদন্ত শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

কালীদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম জানান, ‘ওই গ্রামে ডাকাতরা হামলা করলে গ্রামবাসী জেনে যায়। তারা ডাকাতদের ধাওয়া করে। ওই সময় এক ডাকাত গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মারা যায়।’

ওসি শহীদুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথা ফেটে রক্তক্ষরণে মহব্বত নামের এক ডাকাতের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!